দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশন লক্ষ্মীপুরের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন লক্ষ্মীপুরের পরিচালক মো. মাহউদ্দিন। এ সময় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা, নিবন্ধন প্রক্রিয়া এবং হাজিদের জন্য সরকারের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক তথ্য প্রদান, স্বচ্ছ প্রক্রিয়ায় হজযাত্রী নির্বাচন এবং হজ পালনে আগ্রহীদের সরকারি ব্যবস্থাপনার আওতায় আসতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হজ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র হজ পালনে আগ্রহী মানুষকে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য সেবার আওতায় আনতে সরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের প্রচার ও জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে ধর্মীয় পরিবেশে হজযাত্রীদের কল্যাণ ও সার্বিক সাফল্য কামনা করে দোয়া করা হয়।
এমএস/